জুয়েল হোসাইনঃ
ফুটবল বিশ্বকাপ এলেই ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে চলে নানান প্রতিযোগিতা। আর এই ফুটবল বিশ্বকাপ কে কেন্দ্র করে বরিশালের বরগুনা জেলার বামনা উপজেলার রামনা ইউনিয়নে এক অনন্য নজির গরল ব্রাজিল সমর্থকরা।এ যেন রীতিমতো আট-ঘাট বেঁধেই মাঠে নেমেছে তারা, আর্জেন্টিনার সমর্থকদের টেক্কা দিতে তাদের তৈরি 500 ফুটের লম্বা পতাকার বিপরীতে তৈরি করে ফেললেন 2000 ফুটেরও বেশি বড় লম্বা পতাকা। এ নিয়ে দু দলের সমর্থকদের মধ্যে চলে টানটান উত্তেজনা। চলে একে অপরকে ছাপিয়ে যাওয়ার এক নীরব প্রতিযোগিতা। এবং ঢাকঢোল পিটিয়ে এ পতাকা প্রদর্শন করেন। এ সময় জার্সি পরিহিত শত শত ব্রাজিল সমর্থকরা এ পতাকা নিয়ে বামনা উপজেলার রামনা বৈকালীন বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।এবং তারা আমাদের জানান যে প্রিয় দল ব্রাজিল ও প্রিয় খেলোয়াড় নেইমারকে ভালোবেসে তারা এ পতাকা প্রদর্শন করেন।এবং যতদিন ব্রাজিল এবং ব্রাজিলের ফুটবল থাকবে তারা ততদিন এ সমর্থন করে যাবেন বলে জানান।
এ সময় আমাদের সাথে আরো কথা বলেন রামনা ইউনিয়নের ব্যবসায়ী মোঃ আল-আমিন (R,S ইলেকট্রনিক্স) তিনি আমাদের জানান, যে বৈকালীন বাজারের সকল ব্রাজিল সমর্থক গোষ্টির সমন্বয়ে প্রায় অর্ধ লক্ষ টাকা ব্যয়ে তাদের এই পতাকা তৈরি করা হয়। এবং তারা আরো জানান যে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবার তাদের চীরপ্রতিদ্বন্ধী আর্জেন্টিনাকে পরাজিত করে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ান হবে বলে তারা আশাবাদী।
সার্বিক সহযোগিতায় ছিলেন আবু সালেহ নান্টু বিশিষ্ট (সমাজসেবক),রাসেল আহমেদ তানু, রামনা আর, এন,ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক। আল-আমীন হাওলাদার,( অটবী) আল-আমীন, R,S ইলেকট্রনিক্স, সিরাজুল ইসলাম সুমন সভাপতি রামনা ইউনিয়ন ছাত্র লীগ। রিগান জমদ্দার, মনির জমদ্দার, রফিক বারেক ব্যপারি, কালম, রফিক হাওলাদার, রিদয় দেভ, কাদের, কিষর, সোহাগ,ফয়সাল,ফাহাদ,সুমান, সহ্,স্থানীয় যুবসমাজ ও সুশীল সমাজ।